ব্যাক্তিগত ছবি, ভিডিও ভাইরাল হয়ে গেলে করণীয় কি?
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেরই ব্যাক্তিগত তথ্য, ছবি কিংবা ভিডিও ছড়িয়ে পড়ছে। ব্যাক্তিগত তথ্য, ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করার ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করা আমাদের দেশে নতুন কিছু না।
তাই জটিল এই সময়ে আপনার একটি যথোপযুক্ত সিদ্ধান্ত আপনার অর্থ এবং সম্পদ হানি হওয়া থেকে রক্ষা করবে। অতএব, এই সময়ে ভয়ে উল্টাপাল্টা কোনো কাজ করা থেকে বিরত থাকা উচিত। পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ কাজ আপনার সম্পদ, সম্মান এমনকি আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে।
ছবি বা ভিডিও ভাইরাল হলে করণীয়ঃ
যদি কেউ আপনার আপত্তিকর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাহলে আপনি প্রথমেই থানায় জিডি করাতে পারেন। সোশ্যালি হ্যারেজমেন্ট এর ইস্যু দেখিয়ে আপনি একটি মামলা করে রাখতে পারেন।
অথবা ঘরে বসেই হটলাইন নাম্বার (০১৭৩০৩৩৬৪৩১), জিমেইল (smmcpc2018@gmail.com) কিংবা ফেসবুক পেইজ (https://www.facebook.com/cpccidbdpolice/) এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
কিন্তু ঘরে বসে যোগাযোগ করলে তাৎক্ষণিক সহায়তা পাওয়ার সম্ভবনা ক্ষীণ। তাই এসব সেনসেটিভ বিষয় নিয়ে সরাসরি আপনি সাইবার সিকিউরিটি অফিসে এসে মামলা করে যেতে পারেন।
আমাদের অন্যান্য পোস্ট পড়ুন : হুন্ডি কি? হুন্ডি কেন অবৈধ? হুন্ডির সুবিধা ও অসুবিধা A to Z
আর যদি ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তবে তা ফেসবুক থেকে সরানোর জন্য ফেসবুক কতৃপক্ষের সহায়তা নিতে পারেন।
কিভাবে ফেসবুক টিমের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ব্যাক্তিগত ছবি, ভিডিও বা তথ্য ডিলিট করবেন চলুন স্টেপ বাই স্টেপ জেনে নিই।
ছবি এবং লেখা পড়ে বুঝতে না পারলে নিচের ভিডিওটি দেখে ফেসবুকের কাছে রিপোর্ট করুনঃ
কিভাবে ফেসবুকে রিপোর্ট এপ্লাই করবেনঃ
১। প্রথমেই যেখানে আপনার ব্যাক্তিগত তথ্য, ছবি বা ভিডিও আপলোড করা হয়েছে সেই পোস্টের থ্রি ডট অপশনে ক্লিক করে। Copy Link করে নিবেন।

২। এরপর চলে আসবেন যেকোনো একটি ব্রাউজারে। যেমনঃ Google Chrome, Mozila, Fire Fox ইত্যাদি। তবে আমি ব্যাক্তিগত ভাবে বলবো আপনি Google Chrome ব্রাউজারে এসে সার্চ করুনঃ “Facebook Privacy Violation“

৩। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এবার প্রথমেই আপনি নিজের তথ্য দিয়ে অপশন গুলো পরপর সিলেক্ট করতে থাকুন।

৪। সর্বশেষ আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে। ফর্মে প্রথমেই আপনার কপি করা পোস্টের লিংকটি দিন। এরপর নিজের নামের প্রথম অংশ, শেষ অংশ
এবং একটি সচল জিমেইল এড্রেস দিয়ে নিচের বক্সে ক্লিক করে Send করে দিন।

৫। আপনার দেওয়া জিমেইল এ ৬ সংখ্যার অটিপি বা কোড যাবে। সেটি বসিয়ে Confirm করুন।
৬। এই পর্যায়ে আপনার সামনে একটি ক্যাপচা চলে আসবে। উপরের লেখাটি হুবহু নিদিষ্ট বক্সে লিখে Submit অপশনে ক্লিক করলেই আপনার কাজ শেষ।

আর এইভাবেই আপনি ফেসবুকের কাছে আপনার ব্যাক্তিগত ছবি, তথ্য বা ভিডিও সরিয়ে দেওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন।
ফেসবুক সকল কিছু যাচাই-বাছাই করে যদি সত্যিই প্রমাণ পাই আপনার আবেদনটি সঠিক তাহলে খুব দ্রুত ফেসবুক ছবি বা ভিডিওগুলো তিন (৩) দিনের ভিতর সরিয়ে নিবে।
সাবধানতাঃ
যদি দেখেন ভাইরাল হওয়ার ছবি বা ভিডিও গুলো খুব দ্রুতই শেয়ার হয়ে অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। তাহলে আপনি তাৎক্ষণিক একজন সাইবার সিকিউরিটি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। আর ব্যাক্তিগত ছবি, তথ্য এবং ভিডিও অপরিচিত কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন।
অন্য পোস্ট পড়ুন
ফেসবুক থেকে মাসে লাখ টাকা ইনকামের উপায়
শেষকথা ঃ
বর্তমানে আপনার একটি ছবি দিয়েও Deep Fake ভিডিও বানিয়ে ফেলা সম্ভব। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সর্তক থাকুন। এমনকি ফেসবুক, ইন্সটাগ্রামে নিজের ব্যাক্তিগত ছবি, ভিডিও আপলোড করে থাকলে প্রোফাইল লক করে রাখুন।
সর্তক থাকুন। সাবধানে থাকুক। নিয়মিত আমাদের লেখা গুলো পড়তে ক্যাপশন সাইট ডট কম (captionsite.com) ওয়েবসাইটটি ফলো করুন।
আমাদের অন্যান্য পোস্ট পড়ুন